ছেলেকে নিয়ে মেঘনায় ঝাঁপ দিলেন মা

আপডেট : ১৫ মে ২০১৫, ০১:২৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপর থেকে তিন বছরের ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে এক মা। সেতুর পাশের পাথর শ্রমিকরা শিশুটিকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ মা। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার জামালদির মেঘনা নদীর পার ঘেঁষে এই ঘটনা ঘটে। ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।

 

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, নদীর পাড়ে পাথর শ্রমিকরা মা ও শিশুটিকে ডুবে যেতে দেখলে এক শ্রমিক পানিতে নেমে শিশুটিকে উদ্ধার কর। অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। তবে ঐ নারীকে উদ্ধার করা যায়নি। শিশুটিকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হচ্ছে। শিশুটি কথা বলতে পারছে না। নিখোঁজ নারীকে উদ্ধারে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তবে মেঘনায় সে াত থাকায় স্থানীয়ভাবে অনুসন্ধান কঠিন হয়ে পড়েছে।