সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার গাংনিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সবাই সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
