কোটচাঁদপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ১৫ মে ২০১৫, ১২:১৫



ঝিনাইদহের কোটচাঁদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আমীরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুশনা গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আমীরুল একই উপজেলার সারুলিয়া গ্রামের নবিস উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার এসআই জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।