ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৫, ১৩:৫৬


পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকেব মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরা দুুইজন। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার ইস্তা ভেলুপাড়া গ্রামের জনৈক রঞ্জু মিয়ার ছেলে।

আহতরা হলেন- একই এলাকার মুক্তার হোসেনের ছেলে রোকন ও ইসরাইলের ছেলে ইমদাদ।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে আসা রাশেদা পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি সিএনজিকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক হতে থেকে আসা মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হাসান মারা যায়। আহত হন আরো দুইজন। তাদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। আহতদের প্রথমে ঈশ্বরদী ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে।