চট্টগ্রামে ব্যাংকের প্রহরীকে হত্যার অভিযোগে গ্রেফতার ৪

আপডেট : ১৬ মে ২০১৫, ১৪:৩৫
 
চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক প্রহরীকে হত্যার ঘটনার জড়িত অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এক সংবাদ সম্মেলনে তাদের সাংবাদিকদের সামনে আনে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাগর, মো. মাহবুবুল, গিয়াস উদ্দিন ও মাজহারুল ইসলাম আরিফ।
 
সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল জানান, ঘটনার পর থেকে শুক্রবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে বন্দরনগরী এবং কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।  তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা খুনের ঘটনা স্বীকার করেছেন এবং কাছে খুনে ব্যবহূত ছুরি, রক্তমাখা পোশাক ও নিহত প্রহরীর মোবাইল ফোনও পাওয়া গেছে।
 

গত ৭ মে রাতে ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা করতে গিয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।