কুড়িগ্রামে থানায় আসামির মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৫, ১৫:১০
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় থানা হাজতে মাদকদ্রব্য মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি ‘আত্মহত্যা’ করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান আনিস নামে ঐ আসামিকে শনিবার ভোরে ভারতীয় মোটরসাইকেল ও গাজাসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুপুর ১২টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়। এর কিছুক্ষণ পরেই আনিসুরকে থানা হাজত থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ জানান, কম্বল ছিড়ে গ্রিলের সাথে বেধে গলায় ফাঁস দেন ঐ আসামি। পরে সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 

আনিস কুড়িগ্রাম জেলার কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে।