৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৬ মে ২০১৫, ১৮:৪৫
                        
 
 
 
 
গত সপ্তাহজুড়ে ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
 
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ খাতের অপর কোম্পানি এমবি ফার্মার পরিচালনা পর্ষদ ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ খাতের অপর কোম্পানি জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে।
 

বিমা খাতের কোম্পানি  ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ার ও ৫ শতাংশ নগদ।