চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন অবৈধ বিলবোর্ড উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায় নগর পুলিশের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে। শুধু অবৈধ বিলবোর্ড নয়, করপোরেশনের অনুমোদন নিয়ে যারা ম্যানিপুলেট করেছেন সেগুলোও উচ্ছেদ করা হবে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের আর কোনো বিলবোর্ড স্থাপনের অনুমতি না দেয়ার কথা বলা হয়েছে।
