উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহেশপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুন-অর রশিদ শুক্রবার বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ ৪/৫শ’ মোটরসাইকেল, নছিমন, করিমন, আলমসাধু ও পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করে মহেশপুর হাই স্কুল মাঠে এসে শেষ হয়। এ সময় তার সাথে ছিলেন মান্দাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।
