টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন্ধকী জমির ধানের ভাগবাটোয়ারা নিয়ে হাফিজুর রহমান তোতা (৪৮) নামে এক বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য খুন হয়েছেন। শনিবার বিকালে উপজেলার রুপেরবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান উপজেলার নওয়াব আলীর ছেলে। তিনি কুষ্টিয়ার ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রূপেরবয়ড়া গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য হাফিজুর রহমান তার চাচাত ভাই আব্দুর রহমান সুজার কাছ থেকে একটি ধানি জমি বন্ধক নেয়। জমিটি নেয়ার পর আব্দুর রহমানের কাছে বর্গা দেন হাফিজুর। গতকাল শুক্রবার হাফিজুর সাময়িক ছুটি নিয়ে বাড়িতে আসেন। ইতিমধ্যে তার বন্ধক নেওয়া জমির ধান কেটে তা মাড়াই করেন চাচাত ভাই আব্দুর রহমান। হাফিজুর রহমান বিকেল সাড়ে চারটার দিকে ধানের ভাগ চাইতে গেলে তা দিতে অস্বীকৃতি জানান আব্দুর রহমান। এনিয়ে তাদের মধ্যে বাক্বিতণ্ডার এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে মামুন (২০) পিছন দিক থেকে হাফিজুরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে হাফিজুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ওসমান গনি জানান, ময়নাতদন্তের জন্য হাফিজুরের লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি ঘাটাইল উপজেলায় সংঘটিত সেহেতু মামলা সেখানেই রজু হবে।
টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের এএসপি আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা।
