মানব পাচার রোধে আঞ্চলিক টাস্কফোর্স গঠন করতে হবে। পাচার হওয়া ব্যক্তিদের রক্ষায় সীমান্তবর্তী দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। সেক্ষেত্রে আইনের প্রয়োগ, দোষীদের শাস্তির ব্যবস্থা, গণসচেতনতা বৃদ্ধি, মন্ত্রণালয়গুলোর সমন্বয় এবং উদ্ধারকৃতদের পুনর্বাসনে বিশেষ তহবিল গঠন প্রয়োজন।
পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া। পররাষ্ট্র সচিব মো.শহিদুল হক, আইওএম চিফ অফ মিশন সরত দাস, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবীর, আইন সচিব নাসরিন বেগম, স্ব্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান, বিজিবির পরিচালক (অপারেশন) কর্নেল তৌহিদুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিটিভির সাবেক মহাপরিচালক ম.হামিদ, বিশিষ্ট নারী নেত্রী আরমা দত্ত, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, ব্র্যাকের পরিচালক (জেন্ডার অ্যান্ড জাস্টিস) শিপা হাফিজা প্রমুখ এতে উপস্থিত ছিলেন। এনএইচআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে পরামর্শসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম।
