পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে নৌকা প্রতীক পেলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলহাজ ফজলুল হক দেওয়ান। শুক্রবার রাতে মনোনয়ন পাওয়ার খবরে উপজেলার সর্বত্র তার কর্মী-সমর্থকরা মিষ্টি বিতরণ করেন।
এ দিকে আঃলীগের মনোনয়ন চূড়ান্ত হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন দুলাল।
মনোনয়ন ঘোষণার পরেই স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলালের পক্ষে চাঁদপুর ও সম্ভুপুর ইউনিয়নে তার কর্মী-সমর্থকরা শো-ডাউন করে নিজেদের অবস্থান জানান দেন। মোশারেফ হোসেন দুলাল জানান, আমি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকবো।
