মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০১৫, ১২:১১


মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার ভোরে শহরের উপকন্ঠ চর মুক্তারপুরে শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাক চাপায়  জাহাঙ্গীর আলম (২৫) নামে এক কাভার্ডভ্যান চালক মারা যান। মৃত জাহাঙ্গীর নোয়াখালীর আবুল কালামের পুত্র।

সদর থানার ওসি মো. ইউনুছ আলী জানান, জাহাঙ্গীর ফ্যাক্টরির ভিতরের রাস্তায় দাঁড়িয়ে ছিল। ভোরে সিমেন্ট নেয়ার জন্য ফরিদপুর থেকে আসা ট্রাকটি জাহাঙ্গীরকে দেখতে না পেয়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন। তাকে উদ্ধার করে নারায়নগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ট্রাকসহ চালক দাউদ খন্দকারকে (২৫) আটক করেছে পুলিশ। মামলার প্রস্ততি চলছে।

অন্যদিকে সদর উপজেলার পঞ্চসারের বানিয়া বাড়িতে অটোচাপায় কনিকা (৬) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকালে ভাইয়ের সাথে রাস্তা পার হবার সময় অটোচাপায় গুরুতর  কনিকা আহত হয়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিযে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কনিকা স্থানীয় বানিয়াবাড়িরর জামাল ঢালীর মেয়ে।

সদর থানার ওসি মো. ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।