ছাদ ধসে পড়লো রংপুর কোর্ট মসজিদ কমপ্লেক্সের

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:০৬

শুক্রবার রাতে রংপুর কোর্ট জামে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ঝুঁকিতে রয়েছে প্রতিষ্ঠানের ২৩টি দোকানের মালিক ও কর্মচারীরা। ইতোপূর্বে রংপুর জেলা প্রশাসক কমপ্লেক্সটি পরিচালনা করলেও বর্তমানে রংপুর জর্জ কোট ভবনটি পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শী আ. রশিদ, মো. রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট হারুন জানান, আমরা সবাই দোকান বন্ধ করে বাসায় যাওয়ার আগে ভবনের একাংশের ছাদ ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে আমরা আতঙ্কে আছি, কখন না জানি কি হয়।

মার্কেট কমিটির সভাপতি নুরুল হক মুন্না ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসা করা সম্ভব নয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।