গুণীজন সংবর্ধনার মধ্যদিয়ে বগুড়ায় শেষ হলো ১০ দিনব্যাপী মহান একুশে বইমেলা। বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ খোকন পার্কে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করা হয়। শুক্রবার রাত সাড়ে আটটায় মেলার সমাপনী অনুষ্ঠানে নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য সংবর্ধিত হন। এ ছাড়া সংগীত প্রশিক্ষক হিসেবে মরহুম নুরুল মোহসিন ছটিকে মরণোত্তর পদক প্রদান করা হয়।
সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। প্রধান অতিথি গুণীজনদের হাতে পদক তুলে দেন।
