মাদকাসক্ত নেতাকর্মী আমার সঙ্গে থাকতে পারবে না ----------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:০৭

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাদকাসক্ত কোনো নেতাকর্মী আমার সঙ্গে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে উন্নয়নের পাশাপাশি ফরিদপুর-৪ আসনের কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা মাদকসেবী থাকতে পারবে না।

শনিবার সকালে উপজেলার মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাঈয়ুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপি নিক্সন চৌধুরীর মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর খন্দকার মামুন, হামেরদী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, হামেরদী ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, হেমায়েত হোসেন, জিএস লাবলু মুন্সি, হায়াত মোল্লা প্রমুখ।