সিলেট শহরে ইব্রাহিম আবু খলিল নামে তাবলিগ জামাতের এক আমিরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নগরীর চারাদিঘীর পাড়ের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ইব্রাহিম সিলেট তাবলিগ জামাতের আমিরের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার জানিয়েছে, সকালে ইব্রাহিমের ঘরের দরজা খোলা দেখতে পাই। পরে ভেতরে গেলে খাটের নিচে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, শোবার ঘরে খাটের নিচে হাত-বাঁধা ও গলা কাটা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।
