শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ‘ইন্দো-বাংলা অটো শো’। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফেকচারার্স (এসআইএএম)-এর পরিচালনায় এবং চেম্বার অব কমার্স ইন্ডিয়া ও বাংলাদেশ-এর সহযোগিতায় ইন্দো-বাংলা অটো শো’টি চলবে ৪ মার্চ ২০১৯ পর্যন্ত।
এই এক্সপো’তে ভারত ও বাংলাদেশের মধ্যকার অটোমোটিভ ব্যবসাখাতে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। মাহিন্দ্রার প্যাভিলিয়ন উদ্বোধন করেন ডেপুটি চিফ গেস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তিনি চলো রে ক্যাম্পেইনের অন্যতম শীর্ষ পণ্য ম্যাক্সিমো এইচডি-এর ১০০০তম গ্রাহককে অভিনন্দন জানান। এতে আরও উপস্থিত ছিলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড-এর হেড অব ইন্টারন্যাশনাল অপারেশন্স (দক্ষিণ এশিয়া) সঞ্জয় জাদভ এবং মাহিন্দ্রার ডিস্ট্রিবিউটর পার্টনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল অপারেশন্স (দক্ষিণ এশিয়া) সঞ্জয় জাদভ বলেন, গত দুই দশক ধরে মাহিন্দ্রা বিশ্বস্ত পার্টনার এবং নতুন পণ্যসমূহের মাধ্যমে বাংলাদেশে তার শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ২৫ বছর যাত্রার অংশ হিসেবে, আমাদের থিমেটিক ব্র্যান্ড ক্যাম্পেইন ‘চলো রে’ এই জাতির হাল না ছাড়ার স্পৃহাকেও উদযাপন করে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পরিবর্তনের গর্ব মাশরাফিকে আমাদের এই ক্যাম্পেইনের পাশে পেয়ে আমরা গর্বিত।
