সুজুকি মোটরসাইকেল তাদের ডিলারস্ মিট ২০১৯, কক্সবাজারে স্থানীয় একটি রিসোর্টে সমপন্ন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন মোটর বাইকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শওন্ হাকিম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিক-উর-রহমান, জাপান সুজুকি মোটরসাইকেল এর প্রতিনিধি ইজি কোবায়েশী ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা
০০০
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘টেকনোলোজিক্যাল ইনোভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এএমএল অ্যান্ড সিএফটি প্র্যাকটিসেস ইন এমএফএস’-শীর্ষক এক কর্মশালা গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজন করে বিকাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর প্রধান আবু হেনা মো. রাজি হাসান
০০০০০
এনসিসি ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য ৭৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে শেষ হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কর্মসূচিটি সমন্বয় করেন
০০০০০০০০০
সম্প্রতি মেটাল প্লাস লিমিটেডের ময়মনসিংহ শহরের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন মেটাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেটালের এগ্রি মেশিনারিজ বিভাগের প্রধান এবং কোম্পানির নির্বাহী পরিচালক লে. কর্নেল তারেকুল আলম খান (অব:) প্রমুখ
