ওপাহ 'উষ্ণ-রক্তের' মাছ

আপডেট : ১৮ মে ২০১৫, ২১:৫৩
বৃহৎ এবং রঙ্গিন ওপাহ প্রথম চেনা 'উষ্ণ-রক্তের' মাছ। বিজ্ঞানীরা বলছেন, ওপাহ মাছ সারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। খবর বিবিসির।
 
ওপাহ ডানার ঝাপটা দিয়ে উষ্ণতার ফাঁদ পাতে। ১০০ মিটারের গভীরে সাঁতার কাটার সময় হৃদয়ে, মস্তিষ্কে এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে সংরক্ষিত উষ্ণতা ফাঁদের কাজে লাগায়।
 
তবে অন্য প্রজাতির মাছ টুনা আপাতকালীন সময়ে তাপ বৃদ্ধির উৎসাহে শরীরের নির্দিষ্ট অঙ্গ উষ্ণ রাখতে পারে। কিন্তু ওপাহ মাছ পুরো-শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।