খানিকটা স্বর্ণের কারুকাজ, মাত্র কয়েক সেন্টিমিটার প্রস্থের একটি পালক। যা আপনার দেহকে রূপান্তরিত করতে পারে পুরোপুরি একটি কম্পিউটারে। জানাতে পারে আপনার সম্পূর্ণ অনুভূতি। তাও আবার ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আক্ষরিকভাবেই হাজির হবে আপনার সামনে। প্রফেসর জন রগারস জানান, এই ক্ষুদ্র সেন্সরটি আপনার ব্রেইনের তরঙ্গকে রিয়েলটাইমেই গ্রহণ করতে পারে এবং ম্যাসেজের মাধ্যমে কম্পিউটারে ট্রান্সফার করতে পারে। এই সেন্সরটি খুবই আরামদায়ক, ক্ষুদ্র এবং শরীরের কোন অঙ্গের জন্য ক্ষতিকারক নয়। আগে যেই মেশিনটি দ্বারা মস্তিষ্কের সম্পূর্ণ অনুভূতি কম্পিউটারে আনার চেষ্টা করা হয় সেটি ছিল অধিক বৈদ্যুতিক ব্যবহারকারী একটি ভারী হেলমেট। আর এবারের সেন্সরে শুধু ব্রেইনই নয়, আপনার কানের মধ্যেও একটি সেন্সর স্থাপন করে আপনি যা শুনছেন ঠিক তাই সঙ্গে সঙ্গে কম্পিউটারে রিয়েল টাইমেই ম্যাসেজ আকারে ভেসে উঠবে। উল্লেখ্য, এই সেন্সরের মাধ্যমে রোগ চিহ্নিত করা এবং চিকিত্সার কাজও চলছে।
