চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল ৭১ জনে। গতকাল শনিবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় জাকির হোসেন (৫০) মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। নিহত জাকিরের বাবার নাম মৃত আবদুর রশিদ। ১৯৮৩ সাল থেকে তিনি চকবাজারের পূর্ব ইসলামবাগের একটি বাড়িতে থাকতেন। এখানেই তিনি লালিত পালিত হয়েছেন এবং বাড়িওয়ালার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। জাকির স্ত্রী খোদেজা বেগম এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
