নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ বুধবার আদালতে হাজির করা হবে। এই তিন মামলায় ফখরুলের এক মাসের রিমান্ড চেয়েছে পুলিশ।
তার পক্ষে জামিন চেয়ে আবেদন জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। উভয় আবেদনের ওপর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
