শিক্ষার্থীদের পার্টটাইম জবের সুবিধা মালয়েশিয়াতে

আপডেট : ২০ মে ২০১৫, ০২:৩৩

প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার। তাই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে যতই দিন যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষার হার ততই বেড়ে চলছে। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পছন্দমতো বিষয়ে ভর্তি হতে না পেরে আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী স্বপ্ন পূরণে ইউরোপ-আমেরিকায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। লক্ষ্য থাকে পার্ট টাইম জব করে ওই অর্থ দিয়ে পড়াশোনার ব্যয় নির্বাহ করার; কিন্তু বাস্তবিকভাবে যখন স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হয় তখন উচ্চশিক্ষা গ্রহণ করা হয় না শিক্ষার্থীর। ফলে এমন পরিস্থিতিতে যেসব শিক্ষার্থীর মূল লক্ষ্যই থাকে উচ্চশিক্ষা গ্রহণের, সেসব শিক্ষার্থী বেছে নিতে পারেন পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ার উচ্চশিক্ষা। বিশ্বের বর্তমানে অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়া। পার্ট টাইম জবের সুবিধাসহ এ দেশে থাকছে স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। শিক্ষা, শিল্পসাহিত্য, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি এবং পর্যটন শিল্পে বিশ্ববাজারে সমৃদ্ধ এ দেশটিকে বিশ্বের ১৫০টি দেশের শিক্ষার্থীরা আধুনিক যুগোপযোগী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হিসেবে বেছে নিয়েছেন। মালয়েশিয়ায় রয়েছে গ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট ও ডিপ্লোমা কোর্সসহ ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা। সুযোগ থাকছে ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। কারণ ওইসব দেশের আধুনিক ও সমৃদ্ধ ক্যাম্পাস মালয়েশিয়ায় থাকায় একজন শিক্ষার্থী ৪ বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট স্বল্প ব্যয়ে ২ বছর মালয়েশিয়ায় করার পরই ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন্ন দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন। ইউরোপ-আমেরিকার প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস রয়েছে মালয়েশিয়ায়। যেমন ইন্টি লরেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (লরেট এডুকেশন গ্রুপ, ইউএসএ) মোনাশ, সুইনবার্ন কার্টেন (অস্ট্রেলিয়া), নটিংহাম (ইউকে) অন্যতম। মালয়েশিয়ায় ওই একই মানের শিক্ষা ব্যয়, থাকা-খাওয়া ও আনুষঙ্গিক খরচ ইউরোপের তুলনায় এক-তৃতীয়াংশ হওয়ায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে এ দেশটিকে নিশ্চিন্ত মনে বেছে নিচ্ছেন। বাংলাদেশে মালয়েশিয়ার ৫৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক্সিয়াম গ্লোবাল করেসপন্ডেন্স। যোগাযোগ :এক্সিয়াম গ্লোবাল করেসপন্ডেন্স, আনাম র্যাংগস প্লাজা, ৪র্থ তলা, সাতমসজিদ রোড, ৬/এ ধানমন্ডি, ঢাকা।