নাশকতার মামলায় ব্যারিস্টার ওয়াসিমের জামিন বহাল

আপডেট : ২০ মে ২০১৫, ১৪:৩৪
 
নাশকতার ঘটনায় দায়েরকৃত দুই মামলায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওয়াসিমকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার জামিন আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
 
২০ জোটের ডাকা হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় ধানমন্ডি থানার দুইটি মামলায় ব্যারিস্টার ওয়াসিমকে জামিন দেয় হাইকোর্ট। এই আদেশ স্থগিতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হয়।
 
শুনানিতে ব্যারিস্টার ওয়াসিমের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
 
নাশকতা ঘটনায় আরো দুই মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও  বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ারকে  জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
 
বরিশাল সদর থানায়  সরোয়ারে বিরুদ্ধে  মামলা দায়ের করেছিল পুলিশ।