শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি- তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জীবন বাজি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দেশের উন্নয়ন করছেন। কিন্তু যারা ষড়যন্ত্রকারী- তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছে।’
