ফুলবাড়ীয়া ট্রাকচাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৫, ১২:৪৯


ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রাকচাপায় বানু বেগম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার কাহালগাঁও বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বানু বেগম ঐ বাজারের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

ফুলবাড়ীয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।