আইডিবি-আইটি শিক্ষাবৃত্তির রাউন্ড ২১-এর গ্রুমিং সেশন সমাপ্ত

আপডেট : ২১ মে ২০১৫, ১৩:৩০

শেষ হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডবিউ) তথ্যপ্রযুক্তি শিক্ষাবৃত্তির ২১তম রাউন্ডের গ্রুমিং সেশন। সম্প্রতি রাজধানীর আইডিবি ভবনের হল রুমে এই গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়।

এক বছর শিক্ষার্থীদের বিভিন্ন  আইটি সেক্টরে প্রশিক্ষণ শেষে এই গ্রুমিং সেশন আয়োজন করা হয়। কীভাবে চাকরি খাতে নিজেকে সফলভাবে নিয়োজিত করা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের গ্রুমিং সেশনে গুরত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার জাহিদ-আল-মাহাদী, প্রজেক্ট কনসালট্যান্ট মো. মোসাহেদুল ইসলাম, পেসমেন্ট এক্সিকিউটিভ এএফএম বাকা বিলাহ ও এসএমএস শিবলী, পিংক বিডির প্রধান আব্দুর রহিম প্রমুখ।

উল্লেখ্য, দেশের সুবিধাবঞ্চিত মুসলমান মেধাবী যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে বিনামূল্যে বিভিন্ন মেয়াদি প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করে আসছে।