ঢাকার শাহজালালে ১০ লাখ টাকার সিগারেট উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৫, ১৫:৫৪
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন হাজার প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ শাহীন শেখ নামের এক যাত্রীর কাছ থেকে এগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মূল্য ১০ লাখ টাকা।
 
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, দুপুরে মালেশিয়ান এয়রলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন শাীন। গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের পর সিগারেটের প্যাকেটগুলো উদ্ধার করা হয়।