কুষ্টিয়ায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৫, ১২:১৯

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর এলাকার কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে জিকে সেচ প্রকল্পের ক্যানেলের ধারে এ লাশ পড়ে থাকতে দেখে। তারপর তারা আমলা পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমলা পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আজ সকালে এ লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।