শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। ভালোলাগা, মন্দলাগা, রাগ-ঘৃণা সবই প্রকাশ পায় তার ক্যানভাসে। তার ব্যতিক্রম নন মোঃ আবু সেলিম। দেশের বর্তমান প্ররিস্থিতি শিল্পীর শিল্প চেতনাকে ভাবিয়ে তুলেছে। শিল্পী তাই অস্বস্তিতে আছেন। তিনি উদ্বিগ্ন। তিনি এর পরিবর্তন চান, তাই ফুটে উঠেছে তার আঁকা ছবিতে, এমনটাই বলেছেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। শিল্পী মোঃ আবু সেলিমের ৫ম একক কার্টুন প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শিল্পীর মনে প্রশ্ন ৪৫ বছরের স্বাধীনতায় কি প্রাপ্তি আমাদের? জল রঙ শিল্পীর প্রিয় মাধ্যম হলেও প্রদর্শনীতে স্থান পাওয়া পনেরটি ছবিতে তিনি এক্রেলিক পেইন্টও ব্যবহার করেছেন। প্রদর্শনী চলবে ৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
