গলায় ফাঁস দিয়ে মো. সোহেল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট এলাকায় দায়া কলোনিতে এই ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের ফাঁড়িতে কর্তব্যরত কনস্টেবল হামিদ জানান, সোহেল নামে এক যুবক বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পেশায় সে একজন শ্রমিক। তার বাড়ি বরিশাল জেলায়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
