সমালোচনায় ক্ষিপ্ত গার্দিওলা

আপডেট : ২৩ মে ২০১৫, ১৩:৪৩
 
২০১৩ মৌসুমে ট্রেবল জিতেছিলো জার্মান ক্লাব বার্য়ান মিউনিখ। কিন্তু চলতি মৌসুমে সেটি আর সম্ভব হচ্ছে না। এ জন্য সমালোচনাটা ভালোই শুনতে হচ্ছে কোচ পেপ গার্দিওয়ালাকে। তারই পরিপ্রেক্ষিতে অনেকটা ক্ষিপ্ত হয়ে গার্দিওয়ালা এবার বললেন, ‘প্রত্যক বছরই আমি দলকে ট্রেবল জিতিয়ে দিতে পারবো না।’
 
দাপটের সাথে বুন্দেস লিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে তারা। তাই ট্রেবল জয়ের সম্ভাবনাটা আবারো জাগে তাদের। কিন্তু জার্মান কাপ ফাইনালে হার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় গার্দিওয়ালার শিষ্যরা। ফলে শেষ হয়ে যায় ট্রেবল জয়ের স্বপ্ন।
 
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে প্রথম লেগ হারলেও দ্বিতীয় লেগে ঠিকই জিতে বায়ার্ন। কিন্তু যা ক্ষতি হবার তা হয়েই যায় তাদের। দু’লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমির ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বায়ার্ন।
 

আর তাতেই সমালোচনার ঝড়টা বেশিই উঠে। সেই ঝড়ে দলের কোচ গার্দিওলাকেই খলনায়কের পদে দাঁড় করান সমালোচনাকারীরা। এ জন্য কিছুটা চটেছেন গার্দিওলা নিজেই। সমালোচকদের সমালোচনার জবাবটা এভাবেই দিয়েছেন গার্দিওয়ালা, ‘যদি বায়ার্ন মনে করে প্রত্যক বছরই কোচরা ট্রেবল জিতিয়ে দেবে দলকে। তবে সেটি আমার পক্ষে সম্ভব নয়। আমি এটা সবসময় করতে পারবো না। এবার ট্রেবল জিততে না পারায় অনেক সমালোচনা শুনতে হয়েছে আমাকে। এটি খুব একটা আমার ভালো লাগেনি। চ্যাম্পিয়ন লীগ জিততে না পারলেও, বুন্দেস লীগা জিততে পারাটা অনেক বেশি কিছু। এটাও ভাবা উচিত।’