কোম্পানিগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহূত ৮টি বোমা মেশিন ধ্বংস

আপডেট : ০২ মার্চ ২০১৯, ২৩:২৪

সিলেটের কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহূত আটটি অবৈধ বোমা মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে। কোমপানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযানে পুলিশ এবং বিজিবি সদস্যরাও অংশগ্রহণ করে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর দু’টা পর্যন্ত এ অভিযান চলে। তবে এ সময় বোমা মেশিন মালিকদের আটক করা যায়নি। অভিযানে বোমা মেশিনের কাজে ব্যবহূত এক হাজার ফুট পাইপ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, পরিবেশ রক্ষার্থে বোমা মেশিনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।