আসল সফটওয়্যারের ব্যবহার বাড়াতে বিসিএসের কর্মসূচি ঘোষণা

আপডেট : ২৪ মে ২০১৫, ০২:১৮

আসল সফটওয়্যারের ব্যবহার বাড়াতে দেশব্যাপী সচেতনতা কর্মসূচি পরিচালনা করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ধানমন্ডিস্থ সমিতির মিলনায়তনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ। মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধাস্বত্ব অধিদফতরের ডেপুটি রেজিস্ট্রার জোহরা বেগম, বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলনসহ বিসিএস কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়, আসল সফটওয়্যারে ব্যবহার বিষয়ক সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন স্থানে রোড-শো আয়োজন করার পাশাপাশি মেধাস্বত্ব আইন ও সাইবার অপরাধ বিষয়ে সেমিনার আয়োজন করবে সমিতি।  এ ছাড়া সফটওয়্যারের চাহিদাযুক্ত টেন্ডার, টেন্ডারের মাধ্যমে ক্রয়কৃত সফটওয়্যার নিরীক্ষণ, আসল সফটওয়্যারের বিক্রি মনিটরিং প্রভৃতি কার্যক্রমও পরিচালনা করবে সমিতি। বিসিএস ছাড়াও এই উদ্যোগে সঙ্গী হয়েছে মাইক্রোসফট।