ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট : ২৪ মে ২০১৫, ১১:৩৩
 
বাস চাপায় পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত শ্রমিকরা। রবিবার সকাল সাড়ে আটটায় শুরু হওয়া অবরোধ শেষ হয় বেলা ১১টার দিকে।
 
পুলিশ জানায়, সকালে ভালুকা উপজেলার হবিবাড়ী ইউনিয়নের মায়ের দোয়া সমজিদের সামনে ক্রাউন সোয়েটার কোম্পানির শ্রমিকবাহী একটি বাসের চাপায় লাভিব গার্মেন্টেসের এক শ্রমিক মারা যাওয়াকে কেন্দ্র করে দুই মিলের শ্রমিকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই মিলের শ্রমিকরা অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এলাকায় ৮/১০ কিলোমিটার রাস্তা বিশাল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।