বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৪ মে ২০১৫, ১১:৪৪



যশারের বেনাপোলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (এসএফ) গুলিতে আবু সাঈদ (২৭) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছনি। রবিবার ভোরে উপজেলার পুটখালী সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ শার্শার রামপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের আংরাইল সীমান্ত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। বেনাপোল পোর্ট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।