উজিরপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

আপডেট : ২৪ মে ২০১৫, ১২:১৫


বরিশালের উজিরপুরে কষ্টি পাথরের মূর্তিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে উপজেলার গাববাড়ী গ্রামের ইমতিয়াজ গোমস্তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ এর সিপিসি-১ কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাববাড়ী গ্রামের ইমতিয়াজ গোমস্তার বাড়িতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি চোরাচালানের সাথে জড়িত সন্দেহে ইমতিয়াজ আহম্মেদ গোমস্তা ও পাশ্ববর্তী শাকরাল গ্রামের আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত মূর্তি দুটির বাজার মূল্য তিন কোটি টাকার উপরে বলে র‌্যাব জানায়।  

জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ গোমস্তা ও আলমগীর হোসেন  মূর্তি চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের আজ রবিবার উজিরপুর থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যপারে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।