সাতক্ষীরায় বাস খাদে পড়ে নিহত ৩

আপডেট : ২৪ মে ২০১৫, ১৩:০২
 
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার সুভাষীনি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাত্ক্ষণিকভাবে একজনের নাম পাওয়া গেছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সুজিত কুমার মন্ডলের স্ত্রী চম্পা রানী (২২)।
 
তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মিয়াজান মোড়ল ঘটনাস্থল থেকে জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা আসছিল। বাসটি সুভাষিনী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা ও তালা হাসপাতালে পাঠানো হয়েছে।