বুরুন্ডির বিরোধী দলের চেয়ারম্যান জেদি ফেরুজি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রাজধানীর নগাগারা এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এতে ফেরুজি ছাড়াও তার এক দেহরক্ষী নিহত ও অপর একজন আহত হন। গুলিবর্ষণ করেই হত্যাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা আসছে ২৬ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বার প্রার্থী হওয়ার পর প্রতিবাদ শুরু করে দেশটির বিরোধীদলগুলো। এই প্রতিবাদ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই একজন বিরোধীদলীয় প্রধান খুন হলেন। ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ওই প্রতিবাদের অন্যতম সংগঠক ছিলেন ইউপিডি-জিগামিবানগার প্রধান নেতা ফেরুজি।
