ফুলবাড়ীতে ঝড়ে গাছচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট : ২৪ মে ২০১৫, ১৭:২১
 
জেলার ফুলবাড়িতে শনিবারের ঝড়ে গাছচাপায় মিতু রাণী সাহা (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এছাড়া ১০জন আহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর  ও গাছ-পালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত মিতু রাণী সাহা উপজেলার মুকুল চন্দ্র সাহার মেয়ে এবং পাঁচবিবি উপজেলার খোন চন্দ্র সরকারের স্ত্রী।
 
জানা গেছে, রাত সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মিতু রাণী মারা গেছেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এছাা বিভিন্ন জায়গায় ১০জন আহত হয়েছেন।
 
ঝড়ে পাঁচ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। এতে অন্তত ৫০ হাজার গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া গাছ পড়ে ফুলবাড়ি-দিনাজপুর ও ফুলবাড়ি-পার্বতীপুর সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
 
উপজেলা প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ করতে পারেনি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
 
ফুলবাড়ি বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ করতে অন্তত এক সপ্তাহ লেগে যাবে বলে ।