যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে লেনদেন বন্ধ হয়ে যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা দুইটা ২০ মিনিটে দিনের লেনদেন শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত ।
নিয়ম অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়ে থাকে।
