১৬-২০তম গ্রেড বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা শাখার উদ্যোগে গতকাল গ্রীনটেক রির্সোটে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সরকারি কর্মচারীদের অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তিনি বলেন, ’৭১ সালের ২ মার্চ গাজীপুর জেলায় সংগ্রাম পরিষদ গঠন করা হয় ?
বাংলাদেশ ১৬-২০তম গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম-এর পরিচালনায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন আবুল বাশার? অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ? কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ? -বিজ্ঞপ্তি
