রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভবনের পেছনের ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহ্ মখদুম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ড্রেনের মধ্যে ফেলে পালিয়ে গেছে।
শাহ্ মখদুম থানার এসআই তাজউদ্দিন আহমেদ জানান, ওই যুবকের পরনে নেভি-ব্লু রঙের ট্রাউজার এবং সাদা সার্ট ছিল। তার মাথার পেছনে আঘাতের গভীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
