ফুলপুরে অগ্নিকাণ্ডে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৫, ১৯:৩০
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুরামপুর গ্রামে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, মোখছেদুর রহমানের কন্যা সুমা আক্তার (৬) ও তামান্না আক্তার (৪)। 
 
জানা গেছে, শনিবার রাতে রঘুরামপুর গ্রামের মোখছেদুর রহমানের স্ত্রী মারুফা আক্তার তার শাশুড়ি ও চার সন্তানকে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০ টার দিকে ঝড় শুরু হলে বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই দুই শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মালামালসহ ঘরটিও পুড়ে গেছে।
 
এলাকাবাসীর ধারণা, সৌর বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।