প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্পে বাড়তি ১২ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারের ৬ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এ প্রকল্পে আরো অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বিশ্বব্যাংকসহ গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, ইউএন চিলড্রেন ফান্ড।
২০১১ সাল থেকে শুরু হওয়া ৯.৮ বিলিয়ন ডলারের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে এডিবি ঋণ দিচ্ছে ৩২ কোটি ডলার। ২০১৭ সালের জুন নাগাদ প্রকল্পটি শেষ হবে।
রবিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ লাখ ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুদের শিক্ষার মান উন্নয়নে নেয়া এ প্রকল্পে দেয়া বাড়তি অর্থায়ন শিশুদের শিক্ষার মান, শিক্ষার সুযোগ এবং দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
এ প্রকল্পের মধ্যমেয়াদি মূল্যায়নে দেখাগেছে প্রকল্পের মাধ্যমে প্রথমিক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি এবং ঝরে পরার হার কমে আসলেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়েপড়া জনগোষ্ঠীর শিশুরা তুলনামূলক পিছিয়ে রয়েছে।
ধনী-গরিব শিশুদের মাঝে বৈষম্যেসহ স্কুলেও বৈষম্য রয়েছে। এ প্রকল্পের মাধ্যমৈ শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি বৈষম্য কমে আসতে সাহায্য করবে বলে এডিবি আশা করছে।
