কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় শরীফ হোসেন সবুজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এমএ সালামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মোটরসাইকেল আরোহী সবুজ উপজেলার সাইচাপাড়া ঈদগার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে সবুজ মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা সবুজকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
