চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাগলা নদীর স্লুইসগেট ( কানসাট ভাঙ্গা ব্রিজ ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- কানসাট-মিলিক বাজার এলাকার সোহেল রানার ছেলে রিয়াল হোসেন (৩) এবং একই এলাকার নাজিম উদ্দিনের আড়াই বছরের ছেলে অনিক।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাগলা নদীর স্লুইসগেট ( কানসাট ভাঙ্গা ব্রিজ ) এলাকায় খেলার সময় রিয়াল ও অনিক নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
