ফ্যাশনে প্রকৃতি

আপডেট : ২৫ মে ২০১৫, ১৬:৫৮

ফ্যাশন ডিজাইনারদের মাথায় কত কি যে আসে তার নজির দেখা গেল লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে। বিভিন্ন মহাদেশের ফুল ও গাছপালার প্রদর্শনী উপলক্ষে ছিল ফ্যাশন শো'টির আয়োজন। ডিজাইনাররা তাই মডেলদের সাজাতে কাজে লাগিয়েছেন রকমারি প্রজাতির ফুল ও পত্ররাজি।