সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২৫ মে ২০১৫, ১৫:১৯
 
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে আশরাফুল (৪০)-কে ধরে নিয়ে যাওয়া হয়। আশরাফুল উপজেলার মাঝপাড়া গ্রামের মৃত হবিবর রহমান ওরফে হবির ছেলে।
 
আশরাফুল ইসলামেন স্ত্রী বিউটি খাতুন জানান, খড়ি কুড়াতে কুড়াতে সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক এস.এম মনিরুজ্জামান জানান, সকালে কয়েকজন বাংলাদেশি ঝড়ে পাড়ে যাওয়া গাছ কাটতে সীমান্তের ১০৬ নং পিলারের কাছে পৌঁছালে বিএসএফ তাদের ধাওয়া করে। এসময় তারা আশরাফুলকে ধরে নিয়ে যায়। এঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার দিনের যে কোন সময় পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে বলে জানান তিনি।